সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ভৈরবে র‍্যাবের পৃথক পৃথক অভিযানে গাঁজা’সহ তিন মাদক কারবারী আটক

ভৈরবে র‍্যাবের পৃথক পৃথক অভিযানে গাঁজা’সহ তিন মাদক কারবারী আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
কিশোরগঞ্জের ভৈরবে পৃথক পৃথক অভিযানে ২৯ কেজি মাদকদ্রব্য গাঁজা’সহ সেতুমিয়া-(২৪) আলম মিয়া-(২৬) ও টুটুল মিয়া-(৩৭) নামে ০৩ মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। এসয় ০১ টি স্কুটি জব্দ করা হয়েছে।
গতকাল শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের নাটাল মোড় ও পাপন হাসান পার্কের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল শুক্রবার রাত ৯ টায় গঞ্জে ভৈর ব উপজেলার নাটাল মোড় থেকে অভিযান চালিয়ে নরসিংদী সদর উপজেলার প্রতাপ এলাকার মুজিবুর মিয়ার ছেলে সেতু মিয়া ও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম গ্রামের আকবর মিয়ার ছেলে আলম মিয়াকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করেন।
অপরদিকে একই দিনে রাত ১০ টায় ভৈরবের নাজমুল হাসান পাপন পার্কের সামনে অভিযান পরিচালনা করে নেত্রকোনার পূর্বধলা উপজেলার উকুয়াকান্দা গ্রামের আল মালেকের ছেলে টুটুলকে আটক করেন। এসময় তার দখলে থাকা স্কুটি তল্লাশী করে ২০ কেজি গাঁজা ও নগদ ২০০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com