সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান

কিশোরীকে ধর্ষণ ; আটক- ০১

স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় প্রেমিক ধর্ষককে আটক করেছে পুলিশ।     
ঘটনাটি ঘটেছে আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বগৈর গ্রামে। প্রেমিক ইমন (১৫) ও তার বন্ধুরা মিলে টানা দুইদিন ধর্ষণ করেছে বলে অভিযোগ ধর্ষিতার পরিবারের। 
অভিযুক্ত ইমন একই উপজেলার মৈশার গ্রামের কালাম মিয়ার ছেলে।

জানা যায়, গত বুধবার রাত ৮টায় আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা গ্রামের এক ফ্যাক্টরি থেকে কাজ শেষে বাড়ি ফেরার সময় পথিমধ্যে ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিক ইমন বগৈর গ্রামের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ সময় ইমনের কয়েকজন বন্ধুও কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। টানা দুইদিন ধর্ষণের পর গতকাল শুক্রবার সকালে মুমূর্ষু অবস্থায় ওই কিশোরীকে রিক্সায় তুলে দিয়ে মূহুর্তেই পালিয়ে যান প্রেমিক ইমন। ঐদিন দুপুরে তাকে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আলমগীর হোসেন জানান, বিয়ে কথার কথা বলে ওই কিশোরীকে ধর্ষণ করেছে তার কিশোর প্রেমিক। পুলিশ ধর্ষক ইমনকে আটক করেছে। তবে ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।     

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com