সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বাঞ্ছারামপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বাঞ্ছারামপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পূর্ব বিরোধের জের ধরে অলি মিয়া নামের এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। নিহত অলি মিয়া ওই এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে এবং এক‌ই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার।
পুলিশ সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য অলি মিয়ার সাথে একই এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে ইকবাল হোসেনের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। অলি মিয়া বাড়িতে থাকেন না। দীর্ঘদিন পর নিজ বাড়িতে এসেছেন। আজ সন্ধ্যার দিকে অলি গ্রুপের প্রধান অলিকে তার বাড়ীতে একাপেয়ে প্রথমে টেট্টা বিদ্ধ ও পরে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা নিশ্চিত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে নবীনগর ও বাঞ্ছারামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইকবালের বিরুদ্ধে হত্যা, ডাকাতি সহ অন্তত ১০টি মামলা রয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩জনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান,পরবর্তী অপ্রীতিকর ঘটনার আশংঙ্কায় এলাকায় বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত এ নিয়ে থানায় কোনো মামলা হয়নি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com