সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
শোক সংবাদ: ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান সংগীত পরিচালক আনোয়ার জাহান নান্টুর ইন্তেকাল

শোক সংবাদ: ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান সংগীত পরিচালক আনোয়ার জাহান নান্টুর ইন্তেকাল

সময়নিউজবিডি রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়া কৃতি সন্তান, সংগীত পরিচালক, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার জাহান নান্টু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি —রাজিউন)। মরহুমের ছোট ভাই দেলোয়ার জাহান ঝন্টু মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) রাত ২ টা ৩০ মিনিটে অসুস্থতা জনিত কারণে মারা যান। নিহত আনোয়ার জাহান নান্টু চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর বড় ভাই এবং নাট্য পরিচালক সাগর জাহানের বাবা।
মরহুমের নামাজে জানাজা আজ মঙ্গলবার বাদ জোহর রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত হয়। পরে নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা শেষে আজিমপুর কবরস্থানে তাকে চিরনিদ্রায় সমাহিত করা হয়েছে।
খ্যাতিমান এ সংগীত পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার জাহান নান্টুর মৃত্যুতে পরিবার পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে,সংগীত পরিচালক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার জাহান নান্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের উপদেষ্টা সংগীত পরিচালক আলী মোসাদ্দেক মাসুদ, সভাপতি আল আমিন শাহিন,সাধারণ সম্পাদক ফারুক আহমেদ পারুল।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com