সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
অবশেষে বদলি করা হলো ব্রাহ্মণবাড়িয়া আদালতের নাজির মোমিনুলকে

অবশেষে বদলি করা হলো ব্রাহ্মণবাড়িয়া আদালতের নাজির মোমিনুলকে

আদালত প্রতিবেদক//সময়নিউজবিডি
আইনজীবীদের আন্দোলনের মুখে অবশেষে বদলি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতের নাজির মোমিনুল ইসলাম চৌধুরীকে।
বুধবার (০৮ ফেব্রুয়ারি) হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত আন্তঃজেলা বদলি সংক্রান্ত এক নোটিশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তবে নোটিশে নাজির মোমিনুল ইসলামকে পারস্পরিক বদলির (মিউচুয়াল ট্রান্সফার) কথা উল্লেখ করা হয়েছে। তাকে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতে পারস্পরিক বদলি করে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের নাজির মোঃ ছানাউল্ল্যা তালুকদারকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতে মোমিনুল ইসলামের স্থলাভিষিক্ত করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতী ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির পক্ষ থেকে জেলা ও দায়রা জজ শারমিন নিগার ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুক আহমেদ এবং দুর্নীতিগ্রস্ত নাজির মোমিনুল ইসলাম চৌধুরীকে অপসারণের দাবিতে আদালত বর্জন করে আসছেন। আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ পর্যন্ত সকল আদালত বর্জন কর্মসূচি অব্যাহত রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com