সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরাইলে সরকারি খাস জায়গা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে ১৫জন আহত

সরাইলে সরকারি খাস জায়গা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে ১৫জন আহত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারি খাসের জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী, পুরুষ ও শিশু সহ অন্তত ১৫জন আহত হয়েছেন। সোমবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৯জন ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন, সাদেক মিয়া (৪০), শিরু মিয়া (৬৫), মস্তু মিয়া (৩৫), শিরিনা (৩০), নিশা (৩০), ইদ্রিস (৩২), আ. হাকিম (৩০), হাছান (৮) ও আক্তার মিয়া (৬৫)। বাকীরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
অরুয়াইল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য এনামুল করিম জানান, দুবাজাইল গ্রামের গণির গোষ্ঠীর ধন মিয়া সম্পর্কে চাচা হন একই গোষ্ঠীর মস্তু মিয়ার। সরকারি একটি খাস জায়গা দুজনেই দখল করতে চান। এনিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। এনিয়ে গত দুইদিন আগে দুইপক্ষের মধ্যে মারামারি হয়। বিষয়টি মিমাংসা করতে আজ সোমবার দুপুরের পর শালিসি সভা হওয়ার কথা ছিল। এর আগেই দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে উভয় পক্ষেরই লোকজন আহত হয়েছেন।
এ বিষয়ে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, আগের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। কিন্তু কোন পক্ষই আগের ঘটনা পুলিশকে জানায়নি। আজকের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com