সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
আশুগঞ্জে র‍্যাবের অভিযানে দুই মাদক চোরাকারবারি আটক

আশুগঞ্জে র‍্যাবের অভিযানে দুই মাদক চোরাকারবারি আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে রতন মিয়া-(৪৫) ও রাসেল মিয়া-(৪০) নামে দুই মাদক চোরাকারবারি আটক করা হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফেরিঘাট এলাকার বাসিন্দা রতন মিয়ার ঘরে অভিযান চালায় র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল। এসময় রতন মিয়া ও তার সহযোগী রাসেল মিয়াকে আটক করেন। পরে রতনের ঘরে তল্লাশি চালিয়ে ৬৬ বোতল ফেনসিডিল,৭ গ্রাম হিরোইন ও মাদক বিক্রির নগদ ৪৭ হাজার টাকা উদ্ধার করে জব্দ করেন। আটককৃত রতন ফেরিঘাট শরিয়তনগর এলাকার বাদল মিয়ার ছেলে ও রাসেল মিয়া এক‌ই উপজেলার চরচারতলা গ্রামের মুমিনুল হকের ছেলে। আটককৃতরা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্ত এলাকা হতে চোরাচালানের মাধ্যমে ফেন্সিডিল ও হেরোইন দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করেন।
র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com