সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কমলগঞ্জ ৭ দিনব্যাপী হোলি ও খুবাউসি কর্মশালা সমাপ্ত

কমলগঞ্জ ৭ দিনব্যাপী হোলি ও খুবাউসি কর্মশালা সমাপ্ত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে ২০২২-২৩ অর্থবছরে মণিপুরী সংস্কৃতি শিল্পীদের অংশগ্রহণে ৭ দিনব্যাপী হোলি ও খুবাউসি কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (০২ মে) দুপুর ১২ টায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর মণিপুরি ললিতকলা একাডেমির মণিপুরি সংগীত প্রশিক্ষন কক্ষে ৭ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাষ চন্দ্র সিংহের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একাডেমির নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী যোগেশ্বর চাট্যার্জী, ওস্তাদ বীরমণি সিংহ, কৃষ্ণ কুমারী সিনহা, সাংবাদিক নির্মল এস পলাশ, নাট্য প্রশিক্ষক শুভাশিস সিনহা, হোলি ও খুবাউশি প্রশিক্ষক বিধান চন্দ্র সিংহ।
প্রশিক্ষণের শিক্ষার্থী গীতা সিনহা বলেন, মণিপুরি সমাজের সংস্কৃতির অন্যতম অংশ খুবাউসি ও হোলি একাডেমিক পর্যায়ে প্রশিক্ষণ নিতে পেরে অনেক ভালো লাগছে, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে প্রশিক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ। হোলি প্রশিক্ষণের শিক্ষার্থী নিমাই সিংহ বলেন, মণিপুরি সমাজের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে হোলি প্রদর্শন হয়ে থাকে। এখানে প্রশিক্ষণ নিয়ে তাল, লয় সহ হোলি গায়েন ভঙ্গি শিখতে পরলাম।
প্রশিক্ষক বিধান চন্দ্র সিংহ বলেন, একাডেমির আয়োজনে মণিপুরি জনগোষ্ঠীর হোলি ও খুবাউসি প্রশিক্ষণ আয়োজনে মণিপুরি সমাজের ছেলে মেয়েরা এই প্রশিক্ষণের মাধ্যমে আরও পারদর্শী হতে পারবে ও সংস্কৃতি ধরে রাখতে সহায়ক হবে।
একাডেমির গবেষণা কর্তাকর্তা প্রভাস চন্দ্র সিংহ বলেন, মণিপুরি ললিতকলা একাডেমি মণিপুরি নৃগোষ্ঠীসহ অপরাপর সকল নৃগোষ্ঠী সাংস্কৃতিক বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণসহ সাংস্কৃতিক কার্যক্রমে ও বিকাশে বিশেষ ভূমিকা রাখছে। খুবাউসি ও হোলি মণিপুরি সমাজের নৃত্য কেন্দ্রিক একটি পরিবেশনা যা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে প্রদর্শিত হয়ে থাকে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com