সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
একটি উন্নত জাতি গঠন করতে গেলে, জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে; প্রফেসর ফাহিমা খাতুন

একটি উন্নত জাতি গঠন করতে গেলে, জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে; প্রফেসর ফাহিমা খাতুন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত মহা-পরিচালক ও ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া-এর ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন বলেছেন, একটি উন্নত জাতি গঠন করতে গেলে জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।
রবিবার (০৪ জুন) নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পৃষ্টপোষকতায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত দিনব্যাপী “পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় ফাহিমা খাতুন আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা পরিচর্যা না করি, যদি আমরা শিক্ষায় গুরুত্ব না দেই তাহলে আর কিছুতেই আমাদের উন্নতি হবেনা। সেজন্যই জাতির পিতার পর আমরা দেখেছি তারই সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার উপর সবচেয়ে গুরুত্ব দিয়েছেন এবং তারই নির্দেশনায় শিক্ষা মন্ত্রনালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বিভিন্ন প্রকল্প গ্রহন করেছে যাতে আমরা শিক্ষায় এগিয়ে যেতে পারি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই অবকাঠামোগত উন্নয়ন এখন চোখে পড়ার মত।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্য। এতে প্রশিক্ষণ প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার পাপিয়া আক্তার, জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার জিসান আহমেদ।
কর্মশালায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সভাপতিগন অংশগ্রহন করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com