সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নাসিরনগরে নৌকা ডুবিতে এক শিশুর মৃত্যু আরেক শিশু আহত

নাসিরনগরে নৌকা ডুবিতে এক শিশুর মৃত্যু আরেক শিশু আহত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যাত্রীবাহী নৌকা ডুবে জুমেল মিয়া (৩) নামে একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপরদিকে এমদাদুল নামে আরেক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (০৭ জুন) বিকেলে নাসিরনগর উপজেলা সদরের লঙ্গন নদীর তীরে নৌকা ঘাটে এ ঘটনাটি ঘটেছে।
এ ব্যাপারে নিহত শিশু জুমেল মিয়ার মা সেলিনা বেগম জানান, দুই শিশু সন্তানকে নিয়ে স্বামীর বাড়ি গোয়ালনগর থেকে তিনি নৌকাযোগে বাপের বাড়ি সন্তোষপুর যাওয়ার পথে নাসিরনগর নৌকা ঘাটে যাত্রী উঠানোর সময় অপর নৌকার সঙ্গে ধাক্কা লাগলে নৌকাটি ডুবে যায়। এসময় পার্শ্ববর্তী ফায়ার সার্ভিসের লোকজন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুমেল মিয়াকে মৃত ঘোষণা করেন। তারই ভাই অপর শিশু এমদাদুলকে আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নৌকা ঘাটে যাত্রী উঠানামা করতে গিয়ে অপর একটি নৌকার ধাক্কায় এ হতাহতের ঘটনাটি ঘটেছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com