সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কমলগঞ্জে ব্যক্তি উদ্যোগে সড়ক সংস্কার

কমলগঞ্জে ব্যক্তি উদ্যোগে সড়ক সংস্কার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ ভাঙাচোরা একটি ইট সলিং সড়ক ব্যক্তি উদ্যোগে সংস্কার করা হয়। শুক্রবার (২৫ আগষ্ট) আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা হবিগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী শাহীন নিজ অর্থায়নে জালালপুর ভায়া নৈনারপাড় ইট সলিং রাস্তার ভাঙাচোরা সংস্কারের কাজ শুরু করেন। এদিন সকাল সাড়ে দশটায় সংস্কার কাজ শুরুর সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, স্থানীয় ইউপি সদস্য আজিম মিয়া, ছাত্রলীগ নেতা অনিক আহমেদ প্রমুখ। ভাঙাচোরা ইট সলিং রাস্তায় চলাচলে স্কুল কলেজের শিক্ষার্থীসহ সহস্রাধিক মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে ছিলো। এলাকার বাসিন্দা সাইফুল আলম সিদ্দিকী এ দুর্ভোগ নিরসনে এগিয়ে আসায় স্থানীয় নাগরিকরা তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com