সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
সিলেট বিভাগের ৩টি জেলায় বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিলেট বিভাগের ৩টি জেলায় বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ছয়টি পৃথক কেন্দ্রে এক যোগে বাংলাদেশ মণিপুরি ছাত্র সমিতি (বামছাস) মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ (প্রাইমারি ও জুনিয়র স্কলারশীপ পরীক্ষা) অনুষ্ঠিত হয়েছে। এতে সিলেটের মির্জাজাঙ্গল বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জের চুনারুঘাট আঁবাদগাঁও, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর, শ্রীমঙ্গল উপজেলার রামনগর, জুড়ি উপজেলার ছোট ধামাই ও কুলাউড়া উপজেলার কর্মধা ভান্ডারীগাঁও কেন্দ্রে ৫টি বিষয়ে দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। শুক্রবার(৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় প্রাথমিক পর্যায়ের পঞ্চম শ্রেণী ও মাধ্যমিক পর্যায়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন মণিপুরী কালচারাল কমপ্লেক্সের সভাপতি এল জয়ন্ত সিংহ, বামছাস কমলগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা নবকুমার সিংহ, শ্যামবাবু সিংহ, হকতিয়ারখোলা মণিপুরী ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা বৃন্দা রাণী সিনহা, হৈরোল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কনথৌজম শিল্পী প্রমুখ। পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সধারণ বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় রয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা রয়েছে।
জানা যায়, ঐতিহ্যবাহী মণিপুরী ছাত্র সংগঠন ‘বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি(বামছাস) ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর ১৯৯১ সালে প্রাথমিকের পঞ্চম শ্রেণী ও ১৯৯৫ সাল থেকে মাধ্যমিকের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা ‘প্রাইমারী ও জুনিয়র স্কলারশীপ পরীক্ষা’ প্রশংসার সঙ্গে পরিচালনা করে আসছেবিভাগের ছয়টি কেন্দ্রে একযোগে সফল ভাবে মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনায় করায় বামছাস কেন্দ্রীয় কমিটির সভাপতি বিকি সিংহ, সংগঠনের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক অসেম সত্যজিৎ, উপদেষ্টা এল নন্দলাল এবং বিশিষ্ট নাট্যজন ও উপদেষ্টা এম. উত্তম সিংহ রতন, বামছাস কমলগঞ্জ শাখা কমিটির সভাপতি ঙাঙবম শিল্পী, সাধারণ সম্পাদক তাখেলম্বম শিমুল সিংহ, সাংগঠনিক সম্পাদক লাইময়ুম জয়া শর্মা, বিশ্বজিত সিংহ, মনিকা দেবী, অনন্যা শর্মা, অনুপম সিংহ সহ অন্যান্য শাখা কমিটির নেতৃবৃন্দ, যারা স্কলারশিপ পরীক্ষায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা প্রদান করেছেন তাঁদের প্রত্যেককে বামছাস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com