সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
সরাইলে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

সরাইলে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের স্থান হিসেবে ঢাকা-সিলেট ও কুমিল্লা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার অংশে স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় ‘উপজেলার সর্বস্তরের জনগণথ ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে বিএনপি ও এর সহযোগী সংগঠন ছাড়াও ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর এবং সঞ্চালনা করেন কৃষকদলের আহ্বায়ক মশিউর রহমান মাস্টার। এসময় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ, যুবদলের আহ্বায়ক আবু সোফিয়ান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, বিএনপির দপ্তর সম্পাদক সালাউদ্দীন আহমেদ বিপ্লব, জাসাস রিপন ঠাকুর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান পলাশ ও মাওলানা হাবিবুর রহমান।
বক্তারা বলেন, সরাইল উপজেলা দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবার ক্ষেত্রে অবহেলিত। ব্রাহ্মণবাড়িয়ায় বহু প্রাইভেট হাসপাতাল থাকলেও সরাইলবাসী এখনও চিকিৎসার জন্য ভোগান্তির শিকার। বিশ্বরোড ও কুট্টাপাড়া সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানে হলেও এখানে কোনো হাসপাতাল নেই।
তাদের দাবি, সরাইল ঢাকা-সিলেট ও কুমিল্লা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কের সাথে সংযুক্ত হওয়ায় এখান থেকে সহজেই ঢাকা, সিলেটসহ অন্যান্য জেলায় যাতায়াত সম্ভব। তাই প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল সরাইল উপজেলায় স্থাপন হলে শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, পার্শ্ববর্তী জেলার মানুষও উপকৃত হবেন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি জমা দেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com