সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
মাকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে সড়কেই প্রাণ গেলো তরুণের

মাকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে সড়কেই প্রাণ গেলো তরুণের

কমলগঞ্জ ( মৌলভীবাজার) প্রতিনিধি
অসুস্থ মাকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে সড়কেই প্রাণ গেলো তরুণ ব্যবসায়ী রুয়েল বক্তে(৪১)র।বুধবার (২৯ নভেম্বর) রাত সাড়ে দশটায় মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের হোমেরজান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণ ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মরহুম নুরুজ বক্তের পুত্র। এদিন রুয়েল তার অসুস্থ মাকে ডাক্তার দেখাতে মৌলভীবাজার সদরে ডাক্তার দেখিয়ে সিএনজি অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে তাদের বহনকারী সিএনজির এক্সেল ভেঙে চাকা খুলে রাস্তা থেকে নীচের জমিতে পড়ে যায়। এসময় স্থানীয়রা মারাত্মক আহত রুয়েল কে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর কবরস্থানে নিহতের জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com