সংবাদ শিরোনাম
*ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিককে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ* ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন
স্বতন্ত্র এমপি প্রার্থী ফিরোজুর রহমান ওলির মনোনয়নপত্র বাতিল

স্বতন্ত্র এমপি প্রার্থী ফিরোজুর রহমান ওলির মনোনয়নপত্র বাতিল

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-০৩ (সদর ও বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী লায়ন ফিরোজুর রহমান ওলির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
রবিবার (০৩ ডিসেম্বর) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম এর সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র বাতিলের বিষয়ে জানতে চাইলে ফিরোজুর রহমান বলেন, এ আদেশের বিরুদ্ধে আমি আপিল করবো । আপিলে আমি প্রার্থীতা ফিরে পাবো ইনশাল্লাহ।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম জানান, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের তাঁর নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশ ভোটারের স্বাক্ষরসহ মনোনয়নপত্র জমা দিতে হয়। নির্বাচন কমিশন থেকে দৈবচয়নের ভিত্তিতে যে ১০ জন ভোটারের স্বাক্ষর যাচাই করা হয় এর মধ্যে একজন ভোটার স্বাক্ষর দেননি বলে প্রমাণিত হওয়ায় স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমানের মনোনয়ন অবৈধ ঘোষণা করা তা বাতিল করা হয়েছে। তিনি চাইলে এই আদেশের বিরুদ্ধে আগামী ৫ ডিসেম্বরের মধ্যে আপিল করতে পারবেন।
উল্লেখ্য, ফিরোজুর রহমান ওলিও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। পরে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com