সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট চাইলেন মোকতাদির চৌধুরী

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট চাইলেন মোকতাদির চৌধুরী

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে নিজের নির্বাচনী প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে জেলা শহরের কাউতলী কাঁচা বাজার ও মৌড়াইল বৌ বাজার এলাকায় গণসংযোগকালে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন উবায়দুল মোকতাদির চৌধুরী।
গণসংযোগকালে মোকতাদির চৌধুরী বলেন , আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। আমি আপনাদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধ করছি। আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি বলেন, আপনারা উন্নয়নের পক্ষে ভোট দিবেন। নৌকা মার্কায় ভোট দিবেন। ভোট আপনাদের পবিত্র আমানত। আপনারা চিন্তা-ভাবনা করে ভোট দিবেন। কাকে ভোট দিলে আপনাদের প্রিয় এ শহরে সন্ত্রাস, চাঁদাবাজরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। ভোট আপনাদের,সিদ্ধান্তও আপনাদের।
গণসংযোগকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com