সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
সাহিত্য একাডেমির বৈশাখী উৎসবের চতুর্থ দিনে মুজিবনগর দিবস পালন

সাহিত্য একাডেমির বৈশাখী উৎসবের চতুর্থ দিনে মুজিবনগর দিবস পালন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির ৭ দিনব্যাপী বৈশাখী উৎসবের চতুর্থ দিনে মুজিবনগর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ বৈশাখ (১৭ এপ্রিল, ২০২৪ খ্র.) বুধবার, সন্ধ্যা সাড়ে ছয়টায় বৃষ্টিস্নাত আবহাওয়ায় ঐতিহাসিক “মুজিবনগর দিবস” বিষয়ক আলোচনা সভায় সাহিত্য একাডেমির পরিচালক মণ্ডলীর সদস্য একেএম শিবলীর সভাপতিত্বে ও নাশিদ সাবা নূর তাসমীম মার্সির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান মো. বিল্লাল মিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সহ-সভাপতি ডা. অরুণাভ পোদ্দার, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, কবি আমির হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাহিত্য একাডেমির সম্পাদনা মণ্ডলীর সদস সোহেল আহাদ ও শুভেচ্ছা বক্তব্য দেন তরী বাংলাদেশের আহবায়ক শামীম আহমেদ।
আলোচনা পর্বের শুরুতে সূচনাপর্বে সাহিত্য একাডেমির প্রশিক্ষণ বিভাগের শিক্ষার্থীদের একক আবৃত্তি, দলী নৃত্য ও সঙ্গীত পরিবেশনা। এর পরই কবি কণ্ঠে কবিতা ও আবৃত্তি বিষয়ক পর্বে মঞ্চে সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আল আমীন শাহীন, কবি রোকেয়া রহমান কেয়া, কবি আমির হোসেন, কবি রিপন দেবনাথ, কবি তিতাস হুমায়ুন ও কবি ফাহিম মুনতাসির। এছাড়াও কবিতা পাঠ করেন নুসরাত জাহান জেরিন।
মুজিবনগর দিবস বিষয়ক আলোচনার পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শহরের স্থানীয় ঊষা নৃত্যালয় শিল্পীবৃন্দ নৃত্য পরিবেশন করেন। দলীয় আবৃত্তি পরিবেশন করে সোনালী সকাল, তিতাস আবৃত্তি সংগঠন ও আবরনি আবৃত্তি চর্চা কেন্দ্র। সবশেষে প্রতিশ্রুতি শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক পরিবেশন করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com