সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরাইলে উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী তপু লস্কর

সরাইলে উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী তপু লস্কর

সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সরাইল উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক এডঃ মোঃ নুরুজ্জামান লস্কর তপু।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি অবৈধ সরকারের আওতাধীনে উক্ত উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত মোতাবেক সরাইল উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক এডঃ মোঃ নুরুজ্জামান লস্কর তপুর মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সরাইল উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক এডঃ মোঃ নুরুজ্জামান লস্কর তপু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমি আমার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, সাংগঠনিক সম্পাদক দুলাল মোহাম্মদ আলী, যুবদলের আহবায়ক আবু সুফিয়ান, যুবদলের সদস্য সচিব নুর আলম, সেচ্চাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান, বিএনপি নেতা, বাবুল, মাজহার, কাঞ্চন, ফারুক সহ বিভিন্ন ইউনিয়নের অংগ সংঠনের নেতৃবৃন্দ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com