সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় হোন্ডা-সিএনজির মুখোমুখি সংঘর্ষ।। নিহত-১।। আহত-৫

ব্রাহ্মণবাড়িয়ায় হোন্ডা-সিএনজির মুখোমুখি সংঘর্ষ।। নিহত-১।। আহত-৫

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার শেখ হাসিনা সড়কে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে জিতু মিয়া-(৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শেখ হাসিনা সড়কের প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত জিতু মিয়া বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের গোয়ালখলা গ্রামের ফয়লান খাঁ এর ছেলে। এ ঘটনায় নিহতের বাবা ফয়লান খাঁও আহত হয়েছেন।
জানা যায়, আজ মঙ্গলবার সকালে চম্পকনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে যাওয়ার সময় লক্ষীমুড়া বাজার থেকে থেকে বাবা ফয়লান খাঁ কে নিয়ে সিএনজিতে উঠেন প্রবাস থেকে ছুটিতে আসা জিতু মিয়া। তাদের সিএনজিটি শেখ হাসিনা সড়কের প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ৫ জন যাত্রী ও চালক এবং মোটরসাইকেল আরোহী আহত হয়। আহতের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিতু মিয়াকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আহত মোটরসাইকেল আরোহীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুমন চন্দ্র বনিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com