সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ময়মনসিংহ সরকারি আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মৌসুমী বাঁচতে চাই

ময়মনসিংহ সরকারি আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মৌসুমী বাঁচতে চাই

শামিম ইশতিয়াক, ময়মনসিংহ প্রতিনিধি

দুরারোগ্য ব্যাধি কর্ডমা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদা আক্তার মৌসুমী (২৫)।

দিন দিন তার শারীরিক সমস্যা জটিল থেকে জটিলতর হচ্ছে। কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা বর্তমানে বন্ধ রয়েছে। ইতোমধ্যেই তার চিকিৎসায় পাঁচ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। অর্থাভাবে আটকে আছে তার চিকিৎসা।
চিকিৎসকরা জানিয়েছেন, মৌসুমীকে বাঁচাতে হলে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানো জরুরি। তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৩০-৩৫ লাখ টাকা। তাহলেই বেঁচে যেতে পারেন মৌসুমী। কিন্তু দরিদ্র মৌসুমীর পরিবারের পক্ষে এতো টাকা জোগাড় করা অসম্ভব। তাই স্ত্রীকে বাঁচাতে সরকারসহ বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন স্বামী শফিকুল ইসলাম।
মৌসুমী নান্দাইল উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের কৃষক আব্দুল মান্নান ফকিরের মেয়ে ও স্কুল শিক্ষক শফিকুল ইসলাম শফিকের স্ত্রী। তাদের দুই ছেলে, বড় ছেলের বয়স চার বছর ও‌ ছোট ছেলের‌ বয়স দুই মাস।
শফিকের স্ত্রীর সুচিকিৎসার জন্য সাহায্য দিতে সরাসরি যোগাযোগ করতে পারেন এই 01729-957532 নাম্বারে।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com