সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরাইলে ভূমি ও গৃহের দাবীতে ভূমিহীনদের মানববন্ধন

সরাইলে ভূমি ও গৃহের দাবীতে ভূমিহীনদের মানববন্ধন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের শনিবার বিকালে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের দাবিতে ৪২ ভূমিহীন-গৃহহীন পরিবারের মানববন্ধন করেছে।
অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল মন্দিরের সামনে এ কর্মসূচিতে ভূমিহীন ও গৃহহীন পরিবারের বিভিন্ন পেশার নারী, পুরুষ ও শিশুরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন অরুয়াইল আখড়া মন্দিরে সভাপতি বেনী মাধব রায়। এসময় বক্তব্য দেন, জাতীয় হিন্দু মহাজোট জেলা সভাপতি জয় শংকর চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দেব দাস সিংহ রায়, সাধারণ সম্পাদক ঠাকুর ধন বিশ্বাস, গোপাল চন্দ্র ঘোষ, বীর মুক্তিযোদ্ধা পরশ ঘোষ, ক্ষীরুদ চন্দ্র ঘোষ, জনি আচার্য, শুভা সূত্রধর, সোনতী সূত্রধর প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমাদের ভূমি নাই, বাড়ি ঘর নাই, ছেলে মেয়েদের নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করে আসছি। প্রধানমন্ত্রীর কাছে আবেদন ঘর চাই বাড়ি চাই, মাথা গোজার ঠাই চাই। বক্তারা বলেন নিজের জায়গা- জমি না থাকায় আশ্রয় নিয়েছেন অরুয়াইল মন্দিরের জায়গায়। টাকার অভাবে ঠিকমতো বাসযোগ্য করতেও পারেননি। তাই প্রধানমন্ত্রীর উপহারের একটুকরা জমি ও ঘরে পেতে ঘুরছেন জনপ্রতিনিধিদের কাছে। তাতেও কোন লাভ হয়নি।তাঁরা আরো বলেন, আমাদের ভূমি নাই, বাড়ী ঘর নাই, ছেলে মেয়েদের নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমাদের আবেদন ঘর চাই বাড়ি চাই, মাথা গোজার ঠাই চাই। এতে ভূমিহীন পরিবারের বিভিন্ন পেশার নারী, পুরুষ ও শিশুসহ অংশ নেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com