সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
মাহিন্দ্র ট্রাক্টারের স্প্রিংয়ে গলা আটকে কৃষকের মৃত্যু

মাহিন্দ্র ট্রাক্টারের স্প্রিংয়ে গলা আটকে কৃষকের মৃত্যু

শেরপুর জেলা প্রতিনিধি//সময়নিউজবিডি
শেরপুরে মাহিন্দ্র ট্রাক্টারের স্প্রিংয়ের সাথে গলা আটকে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে জেলার সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নের চরখারচর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত ওই কৃষকের নাম মন্ডল মিয়া (৫০)। তিনি সদর উপজেলার চরখারচর হুইক্কার বাড়ী গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে। 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শেরপুর সদর উপজেলার চরখারচর হুইক্কার বাড়ি গ্রামের কৃষক মন্ডল মিয়া সোমবার সকালে একটি মাহিন্দ্র ট্রাক্টার ভাড়া নিয়ে তার বোরো খেতে ধানের আটি আনতে যায়। এসময় হঠাৎ বৃষ্টি শুরু হলে মন্ডল মিয়া মাহিন্দ্র ট্রাক্টারের নিচে আশ্রয় নেয়। এদিকে কিছুক্ষণ পরে ওই ট্রাক্টারের চালক গাড়ি স্ট্রাট দিলে ট্রাক্টারের নিচে থাকা মন্ডল মিয়ার গলা ট্রাক্টারের স্প্রিংয়ে আটকে গিয়ে ঘটনাস্থলেই  নিহত হন। খবর পেয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে মন্ডল মিয়ার লাশ উদ্ধার করে। 
এ বিষয়ে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি তদন্ত)মো. শফিকুল ইসলাম দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  , ‘এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। অপর দিকে নিহত মন্ডল মিয়ার পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে তার লাশ দাফনের আবেদন করা হয়েছে।’
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com