সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
পানিতে তলিয়ে যাওয়ায় আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ

পানিতে তলিয়ে যাওয়ায় আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় ভারি বর্ষণের পানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢুকে পড়ায় কয়েকটি গ্রামের বাড়িঘর রাস্তাঘাট ও স্থলবন্দর পানিতে তলিয়ে যাওয়ায় বন্দরে আমাদানি রপ্তানি সহ যাত্রী পারাপার বন্ধ হয়ে পড়েছে।
বুধবার (২১ আগস্ট) দুপুর থেকে আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানিসহ যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়।
ভারত থেকে আসা পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর তলিয়ে যায়। পানি উঠেছে আশপাশের অন্তত ১০টি গ্রামে। পানির তোড়ে একটি অস্থায়ী সেতু ভেঙে পড়ায় আখাউড়া-আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় ও প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার (২০ আগস্ট) রাত থেকে আখাউড়ায় ভারী বর্ষণ শুরু হয়। এ অবস্থায় সকাল থেকে বন্দরের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে। একপর্যায়ে স্থলবন্দর, বাউতলা, বীরচন্দ্রপুর, কালিকাপুর, বঙ্গেরচর, সাহেবনগরসহ অন্তত ১০টি গ্রামে পানি ঢুকে পড়ে। ভেঙে যায় গাজীরবাজার এলাকার অস্থায়ী সেতু।
এদিকে, এরআগে খলাপাড়া এলাকায় হাওড়া নদীর বাঁধের কিছু অংশ ভেঙে পানি ঢুকতে শুরু করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
এদিকে, পানি ঢুকে পড়ায় বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার।
এ ব্যাপারে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ পরিদর্শক খায়রুল আলম জানান, সকাল থেকে পানি ঢুকতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ব্যাপক আকার ধারণ করে। পানির তোড়ে ইমিগ্রেশন ভবনের ভেতর পর্যন্ত পানি ঢুকে যায়। মূল ভবনের ভেতরে প্রায় হাঁটুপানি। তিনি বলেন, ইলেকট্রিক সকেটের ভেতরও পানি ঢুকেছে। এই অবস্থায় সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তাই আপাতত ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com