সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজয়নগরে ঈদে মিলাদুন্নবী পালনকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

বিজয়নগরে ঈদে মিলাদুন্নবী পালনকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঈদে মিলাদুন্নবী পালনকে কেন্দ্র করে দু’পক্ষের ৫ ঘন্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮ টায় শুরু হওয়া সংঘর্ষ চলে দুপুর- ২ টা পর্যন্ত। এতে উভয় পক্ষের কয়েক হাজার নারী-পুরুষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অংশগ্রহণ করেন।
জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রার পূর্বে উপজেলার চম্পকনগর মাদ্রাসা মোড়ে স্থানীয় কিছু লোকের সহযোগিতায় তৌহিদী ছাত্র জনতা নামে একদল মাদ্রাসা শিক্ষার্থী শোভাযাত্রায় অংশগ্রহণ করা সাটিরপাড়া গ্রামের কামাল হোসেনসহ কয়েকজনকে মারধোর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকাল ৮টায় সাটিরপাড়া ও পেটুয়াজুরির গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিলে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় বিছিন্নভাবে দুই পক্ষের সাথে উপজেলার বিভিন্ন জায়গার মানুষ যোগ দেন। ৫ ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষে দুই পক্ষের প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হয়। সংঘর্ষে কিছু স্থাপনা ও ভাঙ্গচুর করা হয়েছে।
এ ব্যাপারে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। ঘটনাস্থলে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়ন করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com