সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফখরে বাঙ্গাল ইসলামিয়া মাদরাসার’ ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফখরে বাঙ্গাল ইসলামিয়া মাদরাসার’ ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব কার্য নির্বাহী পরিষদ নির্বাচনে নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ফখরে বাঙ্গাল ইসলামিয়া মাদরাসা ব্রাহ্মণবাড়িয়া’র শিক্ষক ও শিক্ষার্থীগণ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্রাক্ষণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফখরে বাঙ্গাল ইসলামিয়া মাদরাসা ব্রাহ্মণবাড়িয়া’র পরিচালক মুফতী মোহাম্মদ এনামুল হাসান।

এসময় প্রেসক্লাবের নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ ও ফখরে বাঙ্গাল ইসলামিয়া মাদরাসা ব্রাহ্মণবাড়িয়া’র শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনের পর ব্রাক্ষণবাড়িয়া প্রেস ক্লাবের উন্নয়ন-অগ্রগতি,প্রেস ক্লাবের প্রয়াত সদস্যসহ সকল সাংবাদিকদের সুস্থতা এবং পেশাগত নিরাপদ জীবন কামনায় দোয়া করা হয়। বিশেষ দু’আ পরিচালনা করেন ফখরে বাঙ্গাল ইসলামিয়া মাদরাসা ব্রাহ্মণবাড়িয়া’র পরিচালক মুফতী মোহাম্মদ এনামুল হাসান।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com