সংবাদ শিরোনাম
নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩ বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল
ক্যান্সার আক্রান্ত শিল্পী শান্তা ইসলামের সাহায্যার্থে ব্রাহ্মণবাড়িয়ার সম্মিলিত শিল্পীদের মানবিকতার অনন্য দৃষ্টান্ত

ক্যান্সার আক্রান্ত শিল্পী শান্তা ইসলামের সাহায্যার্থে ব্রাহ্মণবাড়িয়ার সম্মিলিত শিল্পীদের মানবিকতার অনন্য দৃষ্টান্ত

স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি    

শিল্পী দম্পত্তি শোভন-শান্তা,মঞ্চে সকলকে বিনোদন দিয়েছে সবসময়। ফুটফুটে তিনটি শিশূ সন্তান নিয়ে তাদের সুন্দর সংসার চলছিল বেশ। এরিমাঝে কঠিন ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয় শান্তা ইসলাম।চিকিৎসা ব্যয় মেটাতে সামর্থহীন শোভন।বিষয়টি উপলব্ধি করে ব্রাহ্মণবাড়িয়ার সংগীত শিল্পী দেবাশীষ দেবু। গত মঙ্গলবার তারই আহবানে শিল্পীদের চারণ ক্ষেত্র শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে সভা হয় , উপস্থি হয় শিল্পীবৃন্দ ,শান্তার জন্য কিছু করা যায় কিনা। সিদ্ধান্ত হয় সব শিল্পী জড়ো হবো বুধবার সংগীতানুষ্ঠানের অজুহাতে সবাইকে আহবান জানাব শিল্পীর সাহায্যার্থে।

বুধবার সম্মিলিত শিল্পীদের সকলেই জড়ো হয়। একদিকে গান অন্যদিকে অর্থ সংগ্রহ। সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ,রাজনীতিবিদ, সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ কর্মী, সংস্কৃতি প্রেমী দর্শক সমাগম হয়। দুই দিনে এ সেবা কাজে মোট ৮০ হাজার টাকা সংগ্রহ হয়। সংগৃহীত টাকা তুলে দেয়া হয় শান্তার স্বামী শোভনের হাতে।মরণ পথযাত্রী  শান্তার জীবন বাঁচাতে মঞ্চে শিল্পীরা দু হাত প্রসারিত করে গেয়েছে “মানুষ মানুষের জন্য” সেই কালজয়ী গান আর সাড়া দিয়েছে সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।

ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি চর্চায় সম্মিলিত শিল্পীদের এই মানবিকতার কর্মসূচী অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সকলের প্রতি প্রগাঢ় কৃতজ্ঞতা। 


ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com