সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত।। আহত-৪

বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত।। আহত-৪

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়ে বাড়ির অনুষ্ঠানকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ময়না আক্তার-(১১) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত আরো ৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বাদ মাগরিব উপজেলার পত্তন ইউনিয়নের আতকাপাড়া গ্রামে বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। আহতদের নামপরিচয় জানা যায়নি।
জানা যায়, আজ বিকেলে আতকাপাড়া গ্রামে পাশাপাশি দুই বাড়ির মধ্যে বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ দেখতে গিয়ে পার্শ্ববর্তী বাড়ির ফারুক মিয়ার মেয়ে ময়না আক্তার-(১২) এককাইট্টার আঘাতে গুরুতর আহত হয়। আহতাবস্থায় ময়না আক্তারকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, ময়নাতদন্ত শেষে লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com