সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আখাউড়ায় ডেভিল হান্ট অভিযানে এক ছাত্রলীগ নেতাসহ তিনজন গ্রেফতার 

আখাউড়ায় ডেভিল হান্ট অভিযানে এক ছাত্রলীগ নেতাসহ তিনজন গ্রেফতার 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের গত ২৪ ঘন্টায় ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে রাজনৈতিক মামলায় ০১ জনসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ ইমরান হোসেন-(২৫), দুলাল মিয়া-(৪৫) ও আমান মিয়া-(৪০)।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টায় আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রানীখার গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ ইমরান হোসেনকে গ্রেপ্তার করেন পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন (সংশোধনী ২০১৩), এর ৬/৭/১২ এর ধারায় আখাউড়া থানায় একটি মামলা রয়েছে। মামলা নং-২০, তারিখ-১৮/১১/২০২৪ ইং। গ্রেপ্তারকৃত ইমরান ধরখার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিলেন।
এদিকে একই দিন রাত সোয়া ৯ টায় পৃথক এক অভিযানে আখাউড়া পৌর এলাকার সড়ক বাজার থেকে দুলাল মিয়া ও আমান মিয়া নামে দুইজনকে গ্রেফতার করেন পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুলাল আখাউড়া সড়ক বাজার এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে ও আমান মসজিদপাড়ার ফুল মিয়ার ছেলে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটককৃত দুলাল ও আমান মিয়া।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন জানান, সারাদেশে ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনে এক ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com