সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আখাউড়ায় ডেভিল হান্ট অভিযানে এক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার 

আখাউড়ায় ডেভিল হান্ট অভিযানে এক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডেভিল হান্ট অভিযানে রানা হাজারী-(২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ১ টায় উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেন পুলিশ। গ্রেপ্তারকৃত রানা ধরখার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশ জানায়, রবিবার রাত সোয়া ১ টায় আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রানা হাজারী গ্রেফতার করেন পুলিশ। গ্রেপ্তারকৃত রানা হাজারী আখাউড়া থানার মামলা নং-২০, তাং-১৮/১১/২০২৪ ইং, ধারা-২০০৯ সন্ত্রাস বিরোধী আইন (সংশোধনী ২০১৩), এর ৬/৭/১২ এর আসামী।
এ ব্যাপারে আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়। তিনি জানান, গ্রেফতার হওয়া রানা হাজারী ধরখার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। তাকে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com