সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
ব্র‍্যাক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম আনছারি অপূর্বকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ

ব্র‍্যাক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম আনছারি অপূর্বকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সময়নিউজবিডি রিপোর্ট
রাজধানীর প্রগতি স্মরণীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি ও সাবেক গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীর ব্যক্তিগত সহকারী মুসা আনছারীর ছেলে মোঃ ইব্রাহিম আনছারি অপূর্ব (২৪) কে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১০:৫৫ ঘটিকায় বসুন্ধরা আবাসিক এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই, ২০২৪ তারিখে বাড্ডা থানাধীন ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে প্রগতি স্মরণীর রাস্তায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী তৌফিকুল ইসলাম ভূঁইয়া (৪৩) গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী ইসমোত জাহান ইলোরা বাদী হয়ে গত ২৮ জুলাই ২০২৪ তারিখ বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত ইব্রাহিম আনছারি অপূর্ব উক্ত মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com