সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সুজয়ের মরদেহ উত্তোলনে পরিবারের আপত্তি  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সুজয়ের মরদেহ উত্তোলনে পরিবারের আপত্তি  

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তানজিল মাহমুদ সুজয়-(১৯) এর মরদেহ উত্তোলনে আপত্তি জানিয়েছেন তার পরিবার ও স্বজনরা।
আজ বৃহস্পতিবার (২০শে ফেব্রুয়ারি) সকালে আদালতের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর কবরস্থান থেকে সুজয়ের মরদেহ উত্তোলন করতে গেলে বাঁধা দেন পরিবার ও  স্বজনরা।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন জানান, দাফনের সময় সুজয়ের মরদেহ অর্ধগলিত ও পোড়া ছিল। মরদেহ উত্তোলন পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক হবে বলে তারা বাঁধা দিয়েছেন।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঢাকা থেকে সিআইডির একটি টিম মরদেহ উত্তোলন করতে এসেছিলো। এতে নিহতের বাবা ও স্বজনরা প্রথমে মৌখিক ও পরে লিখিতভাবে আপত্তি জানানো হলে সেটি উত্তোলন করা যায়নি।
এ ব্যাপারে নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু মুছা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মরদেহ উত্তোলনের জন্য এসেছিলাম। কিন্তু সুজয়ের বাবা ও স্বজনদের আপত্তিকে সম্মান জানিয়ে মরদেহ উত্তোলন না করে ফিরে যাচ্ছি।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন সুজয়। এ ঘটনায় গত ২২ আগস্ট ২০২৪ ইং তারিখে সুজয়ের মামা মাজেদুল হক বাদী হয়ে ৩০০/৪০০ জনকে অজ্ঞাতনামা আসামী করে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য  বৃহস্পতিবার বেলা ১১টায় মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু হয়। কিন্তু পরিবার ও এলাকাবাসীর বাধার মুখে সেটি স্থগিত হয়ে যায়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com