সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিন ব্যাপী টেলিভিশন সাংবাদিকতার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন 

ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিন ব্যাপী টেলিভিশন সাংবাদিকতার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিন ব্যাপী টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে টেলিভিশন সাংবাদিকদের জন্য টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।
প্রথম দিনের বিষয় ছিল ইলেকট্রনিক মিডিয়ায় রিপোর্টিং, কাজের ধরন, উপস্থাপনা শৈলী, রিপোর্টারের বাচনভঙ্গি, টেলিভিশন সংবাদিকতা ও ফ্যাক্ট চেকিং। এতে রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন জিটিভির নির্বাহী প্রযোজক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার শিক্ষক মোহাম্মদ সাহাব উদ্দিন।
প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি’র) আয়োজনে তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার সার্বিক সহযোগিতা করেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন। কর্মশালায় ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত সকল টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com