সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ভাষা সৈনিক সাদা মনের মানুষ মুহম্মদ মুসা’র স্মরণে জেলা উন্নয়ন পরিষদের স্মরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভাষা সৈনিক সাদা মনের মানুষ মুহম্মদ মুসা’র স্মরণে জেলা উন্নয়ন পরিষদের স্মরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট লেখক, গবেষক ও ভাষা সৈনিক সাদা মনের মানুষ মুহম্মদ মুসা’র প্রয়াণে ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে এক স্মরণসভা গত বুধবার সন্ধ্যায় শহরের বঙ্গবন্ধু স্কয়ারস্থ জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে।  
জেলা উন্নয়ন পরিষদের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মোঃ আহসানউল্লাহ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় মুহম্মদ মুসা’র কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন কবি জয়দুল হোসেন। 
জেলা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আলী মাউস পিয়াসের সার্বিক সহযোগিতায় ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান নান্টুর পরিচালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন জীবন, আরমান উদ্দিন পলাশ, এড. শেখ জাহাঙ্গীর আলম, সাংবাদিক আল আমিন শাহীন, আবুল হাসনাত অপু, আতিকুর রহমান আতিক, শরিফ আহম্মেদ খান, বাবুল চৌধুরী, মোঃ মোরশেদুল আবেদিন মুরাদ, মোঃ ইকরাম হোসেন, সামসুদ্দিন জুয়েল, মোঃ জাকিরুল হক জাকির, ইমুনি ইস্টিয়ান, মোঃ বশির আহমেদ, মোঃ মোজাহিদুল ইসলাম সেলিম, আনিছুর রহমান রহল, রতন লাল সাহা, প্রফেসর হেবজুল বারী, কাজী হাফিজুল ইসলাম নাছু, কামরুজ্জামান সবুজ, শাহবুল হোসেন খান অপু, সৈয়দ সালাউদ্দিন রাকিব, রাজিবুল হাসান রাজিব। 
আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় করে দোয়া পরিচালনা করেন মাওলানা আশিকুল ইসলাম। 
আলোচনা সভায় বক্তারা বলেন, মুহম্মদ মুসা ছিলেন প্রকৃত সাদা মনের মানুষ ও সদালাপী ব্যক্তিত্বের অধিকারী। তিনি সারাজীবন ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে গবেষণা করেছেন। তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াবাসীর অপূরণীয় ক্ষতি হয়ে গেল। যা কোনদিন পূরণ হবার নয়।
প্রেস বিজ্ঞপ্তি। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com