সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নাসিরনগর বিআরডিবি‘র চেয়ারম্যান আমিরুল হোসেন চকদার ও ভাইস চেয়ারম্যান আকতার হোসেন ভূইয়া নির্বাচিত

নাসিরনগর বিআরডিবি‘র চেয়ারম্যান আমিরুল হোসেন চকদার ও ভাইস চেয়ারম্যান আকতার হোসেন ভূইয়া নির্বাচিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত ত্রি-বার্ষিক নিবার্চনে চেয়ারম্যান (সভাপতি) পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো: আমিরুল হোসেন চকদার ও ভাইস চেয়ারম্যান (সহ-সভাপতি) পদে সাংবাদিক আকতার হোসেন ভুইয়া নিবার্চিত হয়েছেন।
আজ বুধবার (১৬ এপ্রিল) সকালে নাসিরনগর বিআরডিবির প্রশিক্ষণ হলরুমে বিশেষ সাধারণ সভার মধ্যে দিয়ে ব্যবস্থাপনা কমিটির এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউসিসিএলি: এর নিবার্চনে চেয়ারম্যান (সভাপতি) পদে মো: আমিরুল হোসেন চকদার ও ভাইস চেয়ারম্যান (সহ-সভাপতি) পদে সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,পরিচালক (সদস্য) পদে ১নং ব্লকে মো: সফিকুল ইসলাম, ৩নং ব্লকে মো: গিয়াস উদ্দিন শাহ্ ও ৪ নং ব্লকে মো: আলী আশরাফ নির্বাচিত হয়েছেন । নিবার্চন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মো: লুৎফর রহমান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষনা করেন। নিবার্চন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মো: লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন বিআরডিবি অফিসার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া বিআরডির উপ-পরিচালক (মার্কেটিং) মো: বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা উপ-নিবন্ধক মো: আলমগীর হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার রহিমা খাতুন,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক শামসুজ্জামান সবুজ, নবনির্বাচিত চেয়ারম্যান মো: আমিরুল হোসেন চকদার ও ভাইস চেয়ারম্যান সাংবাদিক আকতার হোসেন ভুইয়া, নিবার্চন পরিচালনা কমিটির সদস্য ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা কমল চন্দ্র বণিক, নিবার্চন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ বেলাল হোসেনসহ ইউসিসিএলি: এর সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিআরডিবি অফিসার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া বিআরডির উপ-পরিচালক (মার্কেটিং) মো: বেলাল হোসেনসহ অতিথিবৃন্দ নবনির্বাচিত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করে নেন।
উল্লেখ্য, মো: আমিরুল হোসেন চকদার ইউসিসিএলি: এর তৃতীয়বারের মতো চেয়ারম্যান(সভাপতি) ও সাংবাদিক আকতার হোসেন ভুইয়া দ্বিতীয় বারের মতো ভাইস চেয়ারম্যান (সহ-সভাপতি) নির্বাচিত হয়েছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com