সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বাঞ্ছারামপুরে শারীরিক নির্যাতনের শিকার শিশুটির পাশে দাঁড়ালেন তারেক রহমান

বাঞ্ছারামপুরে শারীরিক নির্যাতনের শিকার শিশুটির পাশে দাঁড়ালেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় শারীরিক নির্যাতনের শিকার শিশুর চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শুক্রবার (১৮ এপ্রিল) তারেক রহমানের উদ্যোগে গঠিত “নারী ও শিশু নিপীড়িতদের আইনী ও চিকিৎসা সহায়তা সেল” থেকে ঢাকা মেডিকেলে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সমন্বয়ক সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ রফিকূল ইসলাম।
এসময় তিনি তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন। একইসাথে শিশুটির পরিবারের সাথে কথা বলেন এবং চিকিৎসা ও আইনি সহায়তাসহ যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এছাড়া তিনি শিশুটির চিকিৎসা প্রদানকারী চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ও স্বাস্থ্য সেবা সহায়তা সেলের সদস্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন এন্ড প্লাস্টিক সার্জারির সহযোগী অধ্যাপক ও স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সদস্য ডাঃ ফোয়ারা তাসমীম পামি, ডাঃ মোঃ জামশেদ আলী, স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সদস্য ডাঃ সাইফুল আলম বাদশা, স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সদস্য ডাঃ কাজী আবু তালহা।
উল্লেখ্য, ১৫ এপ্রিল নিজ বাড়ির পাশে এক নরপশুর ধর্ষণের শিকার হোন সাড়ে ৫ বছরের এই শিশু।”
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com