সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
সরাইল ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে কারাদন্ড

সরাইল ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে কারাদন্ড

সরাইল ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে এরশাদ মিয়া-(৪৫) নামে একজনকে আটক করে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।
আজ শনিবার (২৬ এপ্রিল) বিকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসাইন। দন্ডপ্রাপ্ত এরশাদ মিয়া নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার শঙ্করপুর এলাকার রহম আলী ছেলে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিষ্টট মোহাম্মদ মোশারফ হোসাইন জানান, মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫(১) ধারায় এরশাদ (৪৫) নামে একজনকে ১০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ও ট্রাকটি জব্দ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল হাসান ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com