সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে মোঃ ফাহাদ-(৩২) ও রফিকুল ইসলাম-(২৮) নামে দুই ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
আজ রবিবার (২৭ এপ্রিল) রাত পৌনে ২:টায় কুমিল্লা- সিলেট মহাসড়কের আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাসস্ট্যান্ডের পাশে ভাঙা ব্রীজ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফাহাদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের আহরন্দ গ্রামের মৃত হাসান আলীর ছেলে ও রফিকুল ইসলাম আখাউড়া উপজেলার ভাটামাথা গ্রামের মৃত সাঈদ মিয়ার ছেলে।
এসময় তাদের কাছ থেকে ০১(এক) টি টিপ ফোল্ডিং ছুরি, ০২। ০১(এক) টি কালো টিপ ফোল্ডিং ছুরি, ০৩। ০১ ষ্টিলের হাতলযুক্ত চাইনিজ কুড়াল, ০৪। ০১(এক) টি বাঁশের হাতলযুক্ত বড় হাতুরি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমি উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার রাতে তন্তর বাসস্ট্যান্ডে এলাকার ভাঙা ব্রীজের উপর ১০/১৫ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করেন। এসময় অন্যান্যরা পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com