সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
আখাউড়ায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

আখাউড়ায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহ-(৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন পুলিশ।
গতকাল শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০ টায় উপজেলার শিবনগর মধ্যপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল্লাহ ঐ এলাকার মোঃ মঙ্গল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গতকাল শনিবার রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ জহিরুল হক ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ ইকবাল হোসাইন ও সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর মধ্যপাড়ায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুল্লাহকে আটক করেন। এসময় তার কাছ থেকে ১ হাজার ৯শত ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করেন। পরে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আখাউড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে ও উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে কারাগারে পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com