সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
কমলগঞ্জে আগুনে পুড়ে বসতবাড়িসহ ৪ দোকান ভস্মিভূত

কমলগঞ্জে আগুনে পুড়ে বসতবাড়িসহ ৪ দোকান ভস্মিভূত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৮ এপ্রিল) ভোর সাড়ে চারটায় উপজেলার সদর ইউনিয়নের উত্তর তিলকপুর (নগর পয়েন্ট) এলাকায় এ ঘটনাটি ঘটেছে। অগ্নিকান্ডে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বরত অফিসার ফয়েজ আহমদ।
স্থানীয়রা জানান, কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর তিলকপুর (নগর পয়েন্ট) এলাকায় সোমবার ভোরে সাড়ে ৪টার দিকে এক ভয়াবহ অগ্নিকা-ে ৪টি দোকান ও একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় দোকানগুলোর ভেতরে থাকা মালামাল ও মূল্যবান সামগ্রী কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে সবপুড়ে ছাই হয়ে যায়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, খবর পেয়ে আমি সরেজমিনে পরিদর্শন করি। ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com