সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি  

ব্রাহ্মণবাড়িয়ায় কৃত্রিম সংকট তৈরি করে ৯০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করার অভিযোগে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০১ অক্টোবর) বিকেলে জেলা শহরের জগৎ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া। 
ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করা প্রতিষ্ঠান গুলোর মধ্যে – মেসার্স বিসমিল্লাহ ষ্টোরকে ১০ হাজার টাকা, মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, মেসার্স শাহ-আমানত ট্রেডার্সকে ১৫ হাজার টাকা এবং মেসার্স শাহজালাল ট্রেডার্সকে ৪ হাজার টাকা।এই প্রতিষ্ঠান গুলো ক্রেতাদের কাছে ৯০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছিল।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া জানান, চলমান অস্থির পেঁয়াজের বাজার মনিটরিং করার জন্যে সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, অভিযানে চার ব্যবসা প্রতিষ্ঠানে সঠিক মূল্য তালিকা এবং ক্রয় মূল্যের চালান না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ২০০৯ এর (৪০) ধারায় প্রত্যেক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বাজার মূল্য নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।


ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com