সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল-কলেজ ফাঁকি দিয়ে আড্ডা বন্ধে ওসি সেলিমের অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল-কলেজ ফাঁকি দিয়ে আড্ডা বন্ধে ওসি সেলিমের অভিযান

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি    

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল কলেজের সময় লোকনাথ দিঘীর ময়দানে আড্ডা দেয়া তরুণ-তরুণী বিরুদ্ধে অভিযান শুরু করেছে ওসি সেলিমের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ।

বুধবার (১৬ অক্টোবর) সকালে সদর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

এসময় কাউকে আটক করা না হলেও বিভিন্ন বয়সী ছেলে-মেয়ে কে সতর্ক করা হয়েছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, স্কুল কলেজ ফাঁকি দিয়ে শহরের বিভিন্ন স্থানে গিয়ে আড্ডা দিয়ে তরুণ সমাজ যাতে বিপদগ্রস্ত না হয় এজন্য এই নজরদারির ব্যবস্থা করা হয়েছে। অনেকেই স্কুল কলেজ ফাঁকি দিয়ে পার্কে গিয়ে সময় নষ্ট করে। যা তাদের ভবিষ্যতের জন্য হুমকি। আমরা বেশ কয়েকজনকে প্রাথমিকভাবে সতর্ক করে দিয়েছি পরবর্তীতে তাদের দেখা গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে পিতা-মাতাকে সন্তানের প্রতি আরো বেশি নজর দেয়ার আহ্বান জানান তিনি।

শহরের বিভিন্ন রেস্তোরাঁ, হোটেল, বিভিন্ন পাবলিক প্লেসে এ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
এদিকে এর আগে রোববার সকালে শহরের ফারুকী পার্কে এ অভিযান পরিচালনা করা হয়। এসময়ও বিভিন্ন বয়সী ছেলে-মেয়ে কে সতর্ক করা হয়েছে।

ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com