সংবাদ শিরোনাম
নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩ বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল
নালিতাবাড়ীতে বিজিবি-বিএসএফ’র সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে বিজিবি-বিএসএফ’র সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের মধুটিলা ইকোপার্কের মহুয়া রেষ্ট হাউজে আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুরে বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে বাংলাদেশের বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ময়মনসিংহ বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আনিছুর রহমান আর ভারতের বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন মেঘালয়ের তুরা সেক্টর কমান্ডার ডিআইজি ভিজে কুমার থাপালিয়াল। 
এই সীমান্ত সম্মেলনে মাদক নিয়ন্ত্রন, চোরাচালান, অবৈধভাবে সীমান্ত পারাপার, সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমুলক কাজ এবং সীমান্তের বিভিন্ন সমস্যাদি সুষ্ঠুভাবে সমাধানকল্পে বিস্তারিত আলোচনা করা হয়। এই অঞ্চলে গত এক বছরে কোন সীমান্ত হত্যা না থাকায় উভয়পক্ষ সন্তুষ্টি প্রকাশ করে এই ধারাবাহিকতা বজায় রাখতে অঙ্গিকারবদ্ধ হন। 
এছাড়াও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক আরও জোড়দার করতে বাহিনীদ্বয়ের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষে যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতি ভলিবল খেলার বিষয়েও আলোচনা করা হয়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অংশ গ্রহনে অত্যন্ত সৌহার্দ্য ও শান্তিপুর্ণ পরিবেশে সম্মেলন সমাপ্ত হয়। পরে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে সৌজন্য উপহার তুলে দেয়া হয়। 
এসময় ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা বিজিবি’র অধিনায়কসহ ২৩ জন কর্মকর্তা এবং প্রতিপক্ষ ভারতের বিএসএফ’র ২৩ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com