সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগরে ২ টি রিভালবার, ২ রাউন্ড গুলিসহ আটক-২

বিজয়নগরে ২ টি রিভালবার, ২ রাউন্ড গুলিসহ আটক-২

সময়নিউজবিডি টুয়েন্টিফোর রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা থেকে দেশী-বিদেশী ২টি রিভলবার এবং  ২ রাউন্ড গুলিসহ  ২ জন অস্ত্র ব্যবসায়ী’কে আটক করেছে র‍্যাব। 
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কিছু অস্ত্র ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে মাদক এবং অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করছে। এই তথ্যের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২৫ অক্টোবর ২০১৯ রোজ  শুক্রবার সকালে  বিজয়নগরের খাটিংগা সাকিনস্থ রাজবাড়ীর সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানে খাটিংগা গ্রামের আব্দুল মান্নানের ছেলে বাবুল মিয়া (৩৬) ও হাবিবুর রহমানের ছেলে সেলিম খন্দকার (৩০) কে ১ টি বিদেশী রিভলবার এবং ১ টি দেশী রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ আটক করা হয়। 
র‍্যাব ১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, তারা দীর্ঘদিন যাবত অস্ত্রের ভয় দেখিয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজি কার্যক্রম করে আসছিল। সর্বমোট উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। ধৃত আসামীদের বিরুদ্ধে  বিজয়নগর থানায় অস্ত্র অাইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com