সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বাঞ্ছারামপুরে এক ব্যক্তির হাত পা বাধাঁ মরদেহ উদ্ধার

বাঞ্ছারামপুরে এক ব্যক্তির হাত পা বাধাঁ মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার //সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাচ্চু মিয়া (৩২) নামে এক ব্যক্তির হাত পা বাধাঁ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
রবিবার (১০ নভেম্বর) সকালে উপজেলার দড়িকান্দি ইউনিয়নের খাল্লা গ্রামের চক থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। বাচ্চু মিয়া একই উপজেলার তেজখালি ইউনিয়নের বিষ্ণুরামপুর (বাড়াইলচর) গ্রামের হারিছ মিয়ার ছেলে।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী রীনা আক্তার (২৬) ও স্ত্রীর পরকিয়া প্রেমিক রফিক মিয়াকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া বিষ্ণুরামপুর বাজারে পিঁয়াজের ব্যবসা করতেন। র্দীঘদিন ধরে বাচ্চু মিয়ার স্ত্রী পাশের বাড়ির রফিকের সাথে পরকীয়া করে আসছে। এ নিয়ে কয়েকবার সামাজিকভাবে বিচারও করা হয়েছে। স্বামী বাচ্চুর সাথে রিনার প্রায় সময়ই ঝগড়া ঝাটি হতো। সকালে বাচ্চুর হাত পা বাধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় তার স্ত্রীকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। 
এ ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালাহ্ উদ্দিন চৌধুরী বলেন, খাল্লা চকের ভিতরে থেকে বাচ্চু মিয়ার লাশ উদ্ধার করেছি। বাচ্চু মিয়ার স্ত্রী রিনা এবং প্রেমিক রফিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। তদন্ত শেষে বলা যাবে তারা বাচ্চুকে হত্যা করেছে কিনা। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com