সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নবীনগরে চেয়ারম্যান গ্রুপের গুপ্ত হামলায় আহত-২ গ্রেপ্তার -১৩ ; এলাকায় উত্তেজনা

নবীনগরে চেয়ারম্যান গ্রুপের গুপ্ত হামলায় আহত-২ গ্রেপ্তার -১৩ ; এলাকায় উত্তেজনা

নবীনগর প্রতিনিধি   

ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউপির থানাকান্দিসহ পাঁচগ্রামে আধিপত্য কে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার (১৪ মে) বাইশ মৌজা বাজারের ইজারা তোলা কে কেন্দ্র করে বিকালে থানাকান্দি পশ্চিম পাড়ায় কৃষ্ণনগর ইউপির চেয়ারম্যান জিল্লুর রহমান গ্রুপের গুপ্ত হামলায় কাউসার মোল্লা গ্রুপের শাহিনুর (৩৮) ও কপিল উদ্দিন (৫৫) গুরুতর আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে জেলা সদর হাসপতালে প্রেরন করেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, এঘটনায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৩ জনকে গ্রেপ্তার করে বুধবার (১৫ মে) সকালে আদালতে প্রেরন করেন। 
উপজেলা পরিষদ নির্বাচনে কাউসার মোল্লার গ্রুপ নৌকার সমর্থন করায় প্রায় দুই মাস পূর্বে ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান গ্রুপের সাথে সংর্ঘষের ঘটনা ঘটে। পুলিশ ওই সময় কাউসার মোল্লাসহ ১৯ জনকে আটক করে আদালতে সৌপর্দ করে। কাউসার মোল্লা হাজতে থাকায় জিল্লু চেয়ারম্যানের লোকজন এলাকায় বাড়িঘর ভাংচুর, লুটপাট সহ মহিলাদের হুমকি ধামকি এবং গুপ্ত হামলার ঘটনা ঘটাচ্ছে। বর্তমানে মহিলা ও স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের মাঝে গুপ্ত হামলা আতংক বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানা পুলিশের সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অভিযান চালিয়ে ১৩জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করেছে। পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দাঙ্গাবাজদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com