সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নতুন এক্সপ্রেস ট্রেন চালু সহ কালণী ও বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবীতে মানববন্ধন

নতুন এক্সপ্রেস ট্রেন চালু সহ কালণী ও বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

নতুন এক্সপ্রেস ট্রেন চালু সহ কালণী ও বিজয় এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রা বিরতির দাবীতে জেলা নাগরিক ফোরামের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্ত্বরে নাগরিক ফোরামের সভাপতি পীযুষ কান্তি আচার্যের সভাপতিত্বে সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক রাজনৈতিক মানবাধিকার অংশ্র গ্রহণ করে। বক্তারা জনগণের প্রাণের দাবী নতুন এক্সপ্রেস ট্রেন চালু, কালনী-বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি, বিদ্যমান ট্রেনে আসন বৃদ্ধির দাবীর প্রতি সম্মান দেখাবে এটাই প্রত্যাশা। আগামী ১৬ ডিসেম্বর ২০১৯ খ্রিঃ দাবী মানা না হলে আরো বৃহৎ আকারে আগামীতে কর্মসূচী দেওয়া হবে। প্রয়োজনে রেল অবরুদ্ধ করেই দাবী আদায় করা হবে।

এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত ও সঞ্চালনা করেন শিপু শিপন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এবং সদয় অবগতির জন্য মাননীয় রেলপথমন্ত্রী, আইনমন্ত্রী, স্থানীয় সাংসদ, রেল সচিব ও রেলের মহাপরিচালক বরাবর অনুরুপ স্মারকলিপি প্রদান করা হয়।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com