সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ফারুকী পার্ক থেকে এক শিশু উদ্ধার; বাবা-মা’র সন্ধান করছেন পুলিশ

ফারুকী পার্ক থেকে এক শিশু উদ্ধার; বাবা-মা’র সন্ধান করছেন পুলিশ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ নিখোঁজ এক শিশুকে উদ্ধার করেছে। গতকাল রবিবার (১৭ নভেম্বর) বিকেলে জেলা শহরের ফারুকী পার্ক থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশুটির বয়স আনুমানিক ৩ বছর হবে। তবে এখনও পর্যন্ত তার পরিচয় জানতে পারেনি পুলিশ। বর্তমানে সে পুলিশের হেফাজতে আছে। একটু পরপর কান্না করে মাকে খুঁজছে শিশুটি। নিজের নাম আদি এবং বাবার নাম সোহরাব ছাড়া সে আর কিছুই বলতে পারছে না।
পুলিশ জানায়, গতকাল রবিবার বিকেল ৪টায় খালি গায়ে জেলা শহরের ফারুকী পার্কে চটপটির দোকানের সামনে দাঁড়িয়ে কান্না করছিল ওই শিশু। কান্না দেখে চটপটি দোকানি স্থানীয় এক নারীর কাছে শিশুটিকে নিয়ে যায়। সেই নারী আবার শহরের স্টেডিয়ামের আউটারে আরেক পিঠা বিক্রেতা বৃদ্ধার কাছে নিয়ে যান। এরপর খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

পরে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন তাকে নতুন জামা কিনে দেন।
এ বিষয়ে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, শিশুটিকে উদ্ধার করে আমাদের হেফাজতে রাখা হয়েছে। আমরা সম্ভাব্য সব উপায়ে শিশুটির বাবা-মায়ের সন্ধান করছি।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com