সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
অবশেষে গ্রেপ্তার হলেন বিপুল পরিমাণ সরকারি টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত পিয়ন ইয়াছিন

অবশেষে গ্রেপ্তার হলেন বিপুল পরিমাণ সরকারি টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত পিয়ন ইয়াছিন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়া সদর সাব রেজিস্ট্রি অফিসের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনায় অভিযুক্ত পিয়ন ইয়াছিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইয়াছিন মিয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার আতুরাকান্দি এলাকার মোহন মিয়ার ছেলে।   
শুক্রবার (০৬ ডিসেম্বর) ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেন।         
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, আজ বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টায় সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় থানা এলাকা থেকে ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।                  
উল্লেখ্য, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সদর সাব রেজিস্ট্রি অফিসে অডিট করতে এসে কোটি কোটি টাকা আত্মসাৎ এর ঘটনাটি নজরে আসে অডিট কর্মকর্তাদের। এ বিষয়টি অডিট টিম ও সাব রেজিস্ট্রি অফিসের উর্ধ্বতন কর্মকতাগণ জেনে যাওয়ার পর পিয়ন ইয়াছিন গা-ঢাকা দেন। পরে এ ঘটনায় সদর মডেল থানায় একটি সাধারন ডায়েরি করা হয়।               
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com