সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি   

যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ায় মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উদযাপন কমিটির উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
রবিবার (০৮ ডিসেম্বর) জেলা শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মিসেস নায়ার কবির, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মুহাম্মদ আলমগীর হোসেন, পিপিএম-সেবা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশিষ্ট দানবীর লায়ন ফিরোজুর রহমান ওলিও, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম ভুইয়া।     
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম সহ জেলা পুলিশের উদ্ধর্তন অফিসারগণ, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকতা, মুক্তিযোদ্ধাগণ, আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

এসময় মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদের স্মরণে রাষ্ট্রীয় সালাম ও তাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com