সংবাদ শিরোনাম
বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড
সিরজদিখানে সড়ক দূর্ঘটনায় আহত- ৮

সিরজদিখানে সড়ক দূর্ঘটনায় আহত- ৮

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৮ জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার কুচিয়া মােড়া ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পঙ্গু হাসপাতালে পাঠানাে হয়েছে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, সড়কের লেন পরিবর্তন করার কারণে মাওয়া থেকে ঢাকাগামী দৌলা পরিবহন ঢাকা মেট্রাে-ব ১৪-৬২১৩ বাস নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার কুচিয়ামোড়া ব্রীজের রেলিংয়ের রড ওভারটেক করে ব্যাটারী চালিত ইজিবাইকের উপর গিয়ে ধাক্কা লাগে। এতে ইজিবাইকের চালকসহ ৩ জন ও বাসে থাকা ৫ যাত্রী আহত হয়।
হাসাঁড়া হাইওয়ে থানার এস আই সঞ্জয় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লেন পরিবর্তন ও সাইনবাের্ড না লাগানাের কারণে মাওয়া হতে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে লােকাল রােডের একটি ব্যাটারী চালিত ইজিবাইকের উপর পর। এসময় ৩ জন গুরুতর আহতসহ ৮ জন আহত হয়। গাড়ীটি আমাদের হাইওয়ে থানা পুলিশের নিয়ন্ত্রণে আছে। এখনো পর্যন্ত কোন নিহতের খবর পাওয়া যায়নি। 


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com